রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবন্ধীদের ফুটবল-
- Update Time : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘খেলবে প্রতিবন্ধিরা ফুটবল-উৎসাহীরা সব মাঠে চল’ – প্রতিবন্ধিরাও সামাজের সব মানুষের মত তারাও বাঁচতে চায় ’’ -এই স্লোগানে রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবন্ধীদের ফুটবল প্রীতি খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় রাজবাড়ী পৌরসভা প্রতিবন্ধী কল্যান সংস্থা ফুটবল টিম এবং মিজানপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ফুটবল টিম প্রিতি খেলায় অংশ গ্রহণ করে। খেলায় পৌরসভা প্রতিবন্ধি ফুটবল টিম ১০ গোল করে, প্রতিপক্ষ মিজানপুর প্রতিবন্ধী ফুটবল একাদশ গোল করে ৫টি।
এতে পৌরসভা প্রতিবন্ধি কল্যান সংস্থা মিজানপুর প্রতিবন্ধী উন্নয়স সংস্থাকে ৫ গোলে হারিয় শিরোপা জেতে। রাজবাড়ী প্রতিবন্ধি কল্যান সংস্থা এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতুর আয়োজনে খেলায় পৌরসভা ৪ নং ওয়ার্ড প্রতিবন্ধি কল্যান সংস্থা এর পক্ষে ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর শেখ তিতু এবং মিজানপুর ইউনিয়ন প্রতিবন্ধী ফুটবল একাদশের পক্ষে সার্বিক সহযোগিতা করেন আমিন উদ্দিন আহম্মেদ টুক।
গত রবিবার বিকালে শহীদ খুশি রাজবাড়ী রেলওয়ে ময়দানে পহেলা বৈশাখ উপলক্ষে এ অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার ৪ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন দলকে ১৭ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি সমিতির সভাপতি সন্টু দে শাওন, সাধারন সম্পাদক মোঃ খোকন হোসেন, মিজানপুর প্রতিবন্ধি সভাপতি মোঃ দুলাল শিকদার এবং সাধারন সম্পাদক মোঃ রুবেল শেখ। খেলা সার্বিক পরিচালনা কবরেন মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্ঠা মোঃ আজম মন্ডল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































