রাজবাড়ীতে পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী (সা:) পালিত –
- Update Time : ০৭:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী (সা:) পালন করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার সকালে “বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জালাল উদ্দিন, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিমসহ অন্যান্যরা।
আলোচকরা, ঈদ- ই- মিলাদুন্নবী (সা.) -এর তাৎপর্য এবং মহানবী রসুল (সা:)-এর জীবনী তুলে ধরেন এবং সকলকে রসুলের আদর্শ মেনে চলার আহবান জানান। পড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































