রাজবাড়ীতে পথ শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হল “কেকেএস ক্রীড়া উৎসব ” –
- Update Time : ০৯:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কেকেএস ক্রীড়া উৎসব-২০১৯ আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিনব্যাপি ক্রীড়া উৎসব এর শেষ দিনের উৎসব অনুষ্ঠিত হয়। ক্রীড়া উৎসবটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
প্রধান অতিথি তার বক্তব্যে কেকেএস ক্রীড়া উৎসবে অংশগ্রহনের জন্য শশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান এবং অংশগ্রহনকারী শিশুদেরককে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করার আহবান জানান। শিক্ষার্থীদেরকে ক্লাসরুম ও স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলেন। তিনি আরও বলেন শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই ভবিষ্যতের জন্য শিশুকাল থেকেই প্রস্তুত হতে হবে এবং কেকেএস ক্রীড়া উৎসবে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরতী রানী সরকার, প্রধান শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মো: মিলন মিয়া, সহকারী হিসাব রক্ষক, কেকেএস, রাজবাড়ী, বর্না দাস, সহকারী শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, জনাব আব্দুল আলীম বিশ্বাস সহকারী শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, সাম্মী আক্তার সহকারী শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা ৮টি গ্রুপে ভাগ হয়ে ১৬টি খেলায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিসহ শিক্ষকবৃন্দ ও কেকেএস এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃতীয় দিনের কেকেএস ক্রীড়া উৎসব এর সমাপ্তি ঘোষনা করা হয়। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































