রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৮ জেল জরিমানা –
- Update Time : ১১:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১৫ জেলেকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মাছ বিক্রির দায়ে ২ জনকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ২ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
গত ২৪ ঘন্টায় জেলা সদরের পদ্মার গোয়ালন্দ, অন্তারমোড়, সোনাকান্দর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১৭ জেলেকে আটক করে জেলা মৎস্য সংরক্ষন টাস্কফোর্স টিম। এসময় ৩৭ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ৯ জেলেকে ১৩ দিন , ৪ জেলেকে ১৪দিন, অপ্রাপ্ত হওয়ায় ২ জনকে মুচলেকায় ছাড় ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও মাছ বিক্রির দায়ে ২ জনকে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। ২ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন সদর থানা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন এনডিসি সাইফুল হুদা,আরডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুল্লাহ ও ফারজানা আক্তার। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলির ধরার অপরাধে তাদের কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, আনসার ব্যাটালিয়নের সদস্য সহ অন্যারা। জেলেদের কাছ থেকে পাওয়া ২২ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুরে বিনষ্ট করা হয় ও ৩৭ কেজি ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরন করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































