রাজবাড়ীতে নিউজ টোয়েন্টিফোর এর জন্মদিন পালন –
- Update Time : ০৯:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউজ টোয়েন্টিফোর এর জন্মদিন পালন করা হয়েছে।
আজ রবিবার সকালে নিউজ টোয়েন্টিফোর এর ৪র্থ বর্ষে পদ্যাপন উপলক্ষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বের করা হয় একটি বর্নাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে জন্মদিনের শুভ সুচনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বাস অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, যগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, সহ উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।
পরে নিউজ টোয়েন্টিফোর টিভি’র রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বাস অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী বক্তব্যে বলেন, বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য নিউজ টোয়েন্টিফোর কে ধন্যবাদ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































