রাজবাড়ীতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর
- Update Time : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে এক যোগে দেশ ব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রবিবার বেলা ১১ টায় পুলিশ লাইনের ড্রিলসেডে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন মোঃ ইব্রাহিম টিটন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, আমরা পাঁচটি উপজেলায় একটি করে তিন কক্ষ বিশিষ্ট পাকা ঘর নির্মাণ করেছি। আমরা এই ঘর পাঁচটি এমন মানুষদেরকে দিচ্ছি যাদের কোন ঘর নেই। অন্যের বাড়িতে থাকতে হতো। প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। এরই সাথে প্রধান মন্ত্রী একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করেছেন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। যেখানে নারী পুলিশ থাকবে এবং এসকল মানুষ আসলে তাদের সেবা দিবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































