রাজবাড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত –
- Update Time : ১০:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন।
শনিবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে জেলা শহরের ২ নং বেড়াডাঙ্গা এলাকার বিট নং- ২ এর জেলা শিক্ষা অফিসের পাশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশিং বিট এর র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সে সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর শেখর চক্রবর্তী, আলমগীর শেখ তিতু, শামসুন্নাহার চৌধুরী, সদর থানার এসআই মোঃ জাকির হোসেনসহ পৌরসভার ৪ ,৫ ও ৬ নারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন জানান, জনসচেতনা বৃদ্ধির লক্ষে জেলার ৪৮ টি বিট পুলিশিং-এ এ সমাবেশ একযোগে অনুষ্ঠিত হয়েছে। সচেতনা বৃদ্ধির এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































