রাজবাড়ীতে নতুন করে ৮ জন করোনা পজেটিভ সনাক্ত –
- Update Time : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ৬৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৭০ টি নমুনা পরিক্ষা করে নতুন করে ৮ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়য়েছে। ২৫ ও ২৬ নভেম্বর তারিখে ৭০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সোমবার রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে নতুন এ ৮ জনের নমুনার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দ্বাড়াল ৩২৮৬ জনে। আক্রান্ত ৮ জনের মধ্যে সদর উপজেলায় ৩ জন ,পাংশায় ২ ও গোয়ালন্দে ৩ জন সনাক্ত হয়। বালিয়াকান্দি ও কালুখালীতে নতুন করে কোন করোনায় আক্রান্ত সনাক্ত নেই। আজ করোনা আক্রান্তের হার ১১.৪ শতাংশ ।
এ পর্যন্ত করোনা থেকে সুস্থ্য হয়েছে ৩১৫১ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ১০২ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছে ৫ জন করোনা রোগী। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন বলেন, আজ করোনা পজেটিভ রোগী সনাক্তের হার ১১.৪ শতাংশ । গত ২৪ ঘন্টায় ৭০ জনের নমুনা পরিক্ষা করে নতুন ৮ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দ্বাড়াল ৩২৮৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩১৫১ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১০২ জন। সদর হসপাতালের কোভিড ইউনিটে ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন ৫ জন করোনা আক্রান্ত রোগী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































