রাজবাড়ীতে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের যোগদান –
- Update Time : ১১:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ মোবাশ্বের হাসান যোগদান করেছেন। এসময় জেলা প্রশাসক দিলসাদ বেগম নবাগত অতিরিক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার দুপুরে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান কে তার কর্ম ও ব্যক্তি জীবন এবং যোগদানের বিষয়টি জানিয়েছেন।
এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ আগষ্ট তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তাকে রাজবাড়ীতে বদলী করা হয় এবং ২৫ আগষ্ট তারিখে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হন তিনি।
মোহাম্মদ মোবাশ্বের হাসান ২৭ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। ২০০৮ সালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তিনি চাকরি জীবনে পদাপর্ণ করেন। পরবর্তীতে তিনি রংপুর বিভাগীয় কমিশনারের পি.এস হিসেবে দায়িত্বপালন করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও এনডিসি হিসেবে দায়িত্বপালন করেন। পরবর্তীতে বার্মিং হাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। ২০১৬ সালের ৮ আগষ্ট সালথা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী ইশরাত জাহান ৩০ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। তিনি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জেলার বালিয়াকান্দি উপজেলায় কর্মরত আছেন।
সদ্য যোগদান করা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান কে বলেন, আমি সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে রাজবাড়ী জেলায় কাজ করতে চাই। আমার পেশাগত দায়িত্বপালনে জনসাধারণকে সরকারি সেবা নিশ্চিতকরণে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































