রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রাকের হেলপার গ্রেপ্তার –
- Update Time : ১১:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া ছাত্রী (৬) কে ধর্ষণ করার অভিযোগ মোঃ আলামিন (২০) নামে একজন ট্রাকের হেলপারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আলামিন রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌপিুর গ্রামের মোঃ মোস্তফা ছেলে। আলামিনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ওই শিশুটির বাবা জানিয়েছেন, আলামিন মাঝে মধ্যেই তাদের বাড়ীতে আসতো এবং তার মেয়ের সাথে মিশতো। গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বাড়ী কেউ না থাকার সুযোগে আলামিন প্রবেশ করে। এর কিছু সময় পর তার মেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ওই সময় পরিবারের লোকজন এগিয়ে আসে এবং ঘরের মধ্যে তার মেয়েকে ধর্ষণ করে দ্রুত সেখান থেকে সটকে পরে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামি আলামিন আতœগোপনে ছিলো। তবে নানা ধরণের কৌশল অবলম্বন করে তাকে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন ওই শিশুটির বাবা রাজবাড়ী থানায় আলামিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। রাজবাড়ী হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। একই সাথে আদালতে শিশুটির জবান বন্দিও রেকর্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































