রাজবাড়ীতে দ্বিতীয় দিনেও কঠোর লকডাউন চলছে –
- Update Time : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দ্বিতীয় দিনেও কঠোর লকডাউন চলছে। বুধবার সকাল থেকে মহাসড়কে গণপরিবহণ দেখা না গেলেও পন্যবাহি যানবাহণের ভীড় ছিলো চখে পড়ার মত। তবে ছোট ছোট যানবাহনে দুর্ভোগ স্বীকার করে গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের।
লকাডাউন কার্যকর করতে রাজবাড়ী জেলা শহরের প্রবেশ পথ ও মহাসড়কের একাধিক স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। রাজবাড়ী বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তবে জেলা শহরের বড়পুল, রাজবাড়ী ১ নং রেলগেট এলাকায় বাঁশ দিয়ে ব্যরিকেট সৃষ্টি করায় প্রধান সড়কে ভীড় না থাকলে জেলা শহরের ২নং রেলগেট থেকে হাসপাতাল সড়কে যানবাহন ও যাত্রীদের ভীড় লক্ষ করা গেছে।
মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































