রাজবাড়ীতে দোকানের ভেতরে ক্রেতা: সামাজিক দূরত্ব না মানায় মালিককে জরিমানা –
- Update Time : ১০:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চলমান লকডাউনের মধ্যেও জুতার দোকান খুলে ক্রেতা ভেতরে রেখে জুতা বিক্রির দায়ে নিউ আরিফিন সু হাউজজের মালিক মোঃ আশরাফ আলীকে ২০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রাজবাড়ীর বড় বাজারে ভ্রাম্যামান অভিযান চলাকালে এনডিসি মোঃ রফিকুল ইসলাম এ রায় দেন।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে লকডাউন চলছে। চলডাউন চলাকালীন সময়ে রাজবাড়ী বাজারের খাদ্য সামগ্রী ও ওষুধের দোকান ব্যাতীত সকল ধরনের দোকান বন্ধের নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কিছু ব্যবসায়ী লকডাউন না মেনে দোকান খোলা রাখছে এবং লোক সমাগম করে করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটাচ্ছে। ফলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং জনস্বার্থে তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বাজারের নিউ আরিফিন সু হাউজজের ভেতরে ক্রেতা রেখে জুতা বিক্রির দায়ে দোকান মালিক মোঃ আশরাফ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে ৩ মাসের জেল দেয়া হবে।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহযোগিতায় করোনা ভাইরাসের বিস্তৃতি রোধ ও জন সমাগম নিয়ন্ত্রণে রাজবাড়ীর বড় বাজারের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































