রাজবাড়ীতে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৯:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই দুই ছাত্রীর মধ্যে এক ছাত্রীর মাথার চুলও কেটে দেয়া হয়েছে। এ অভিযোগে গত রবিবার সকালে রাজবাড়ী থানায় পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, বোনের বাড়ীতে বেড়াতে আসে এক দাখিল পরীক্ষার্থী ছাত্রী। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হয়। সে সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা রাজবাড়ী সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের মোকছেদ সেখের ছেলে ফজেল সেখ (২১) গামছা দিয়ে ওই ছাত্রী মুখ বাঁধে। সেই সাথে তাকে পাশের একটি রান্না ঘরের মধ্যে নিয়ে যায় এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তার হাত রান্ন ঘরের খুটির সাথে বেঁধে রাখে এবং সেখানে থাকা দা দিয়ে এলোপাথারী ভাবে ওই ছাত্রীর মাথার চুল কেটে দেয়।
মামলার বাদী ওই ছাত্রীর বোন জানান, ফজেল সেখ একজন ভব ঘুরে লম্পট। সে দীর্ঘ দিন ধরে তার বোনকে কু-প্রস্তাব দিয়ে আসছে। তার বাড়ীতে বেড়াতে আসার সুযোগে ফজেল বোনের এই ক্ষতি করেছে। দাখিল পরীক্ষার পর তার বোনে বিয়ে হবার কথা। বোনের বিয়ে যাতে না হয় সে কারণে তার চুল পর্যন্ত ওই লম্পট কেটে দিয়েছে।
রাজবাড়ী থানার এসআই বদিয়ার রহমান বলেন, গতকাল রবিবার সকালে রাজবাড়ী হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। তবে আসামি ফজেল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অপরদিকে, অষ্টম শ্রেণীতে এক স্কুল ছাত্রীকে গত ৬ মাস ধরে প্রেমসহ কুপ্রস্তব দিয়ে আসছে রাজবাড়ী জেলার সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইয়াকুব মোল্লার ছেলে সোহান মোল্লা। গত শনিবার রাত ৯টার দিকে ওই ছাত্রী নিজ ঘরে পড়াশোনা করছিল। সে সময় চুপি চুপি সোহান মোল্লা ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে এবং ওই ছাত্রীর মুখ বন্ধ করে জোড়পূর্বক ধর্ষণ করে। ওই সময় ছাত্রী চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আনে এবং হাতেনাতে সোহান মোল্লাকে আটক করে।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার সকালে রাজবাড়ী হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ এবং আদালতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































