রাজবাড়ীতে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড, আত্মগোপনে ২
- Update Time : ১০:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। রবিবার রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলো, যশোর জেলার কাগমারী বেনাপোল পোর্ট থানা এলাকার মোঃ নুরুল হকের ছেলে মোঃ আমিনুর রহমান (৩০), মোহাম্মদ আলীর ছেলে মোঃ শওকত আলী (১৮), মোঃ কুদ্দুস আলী বিশ্বাসের ছেলে মোঃ কামরুল ইসলাম (১৮) । রায় ঘোষণার সময় মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন ,তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় অন্য দুই আসামী অনুউপস্থিত ছিলেন।
মামলা সুত্রে গেছে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার এস আই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ২০০৯ সালের ১৫ই অক্টোবর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ঘাট থানার ফিড মিলের সামনে যানবাহন তল্লাশির সময় বেনাপোল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের বাস (যশোর-ব-০০৩৮) সংকেত দিয়ে থামিয়ে তল্লাশির সময় আসামীদের নিকট থেকে বিশেষ কায়দায় লুকানো ৮ লিটার আমদানী নিষিদ্ধ ভারতীয় কডিনযুক্ত ফেন্সিডিল উদ্ধার করেন। এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু বক্কর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































