রাজবাড়ীতে ড্রাম ট্রাক উল্টে চালক নিহত, আহত ২ –
- Update Time : ০৯:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
- / ৭২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামে ড্রাম ট্রাক উল্টে রাস্তার পাশের খালে পরে ফজলু মোল্লা (৩২) নামে অপর একটি ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেই সাথে আল-আমিন ও আমির নামে আরো দুইজন আহত হয়েছে। পুলিশ ড্রাম ট্রাকটি জব্দ করেছে। নিহত ফজলু রাজবাড়ী পৌর চরলক্ষীপুর এলাকার মোশারফ মোল্লা ওরফে মুসা’র ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, রাজবাড়ী-ড (১১-০০৬১) ড্রাম ট্রাক বরিশাল হতে রাজবাড়ী আসছিল। ট্রাকটিতে ৫ থেকে ৭ জন ছিল, এর মধ্যে বেশ কয়েকজন চালক। আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন কামালদিয়া ব্রীজ থেকে পশ্চিম পাশ্বের রাস্তার গোপিনাথদিয়া এলাকায় ট্রাকটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় ফজলু শেখ ট্রাকের বডির নিচে আটকে ঘটনাস্থলেই মারা যায় এবং বাঁকীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দূর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দও করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































