রাজবাড়ীতে ডিবির হাতে ফিরোজ গ্রেপ্তার, ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার –
- Update Time : ১১:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের চরলক্ষীপুরের নতুন বাজার এলাকা থেকে ফিরোজ মন্ডল (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে।
ফিরোজ জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কাঞ্চন মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহম্মেদ ও মিঠু ফকিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা জেলা শহরের চরলক্ষীপুরের নতুন বাজার এলাকার জনৈক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আল হেলালের বাড়ীর ভাড়াটিয়া ফিরোজ মন্ডলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। সে সময় ফিরোজের কাছ থেকে ৫শত ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকোভারি ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































