রাজবাড়ীতে ডিবির অভিযানে ফেনসিডিল, ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার –
- Update Time : ০৯:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যদের অভিযানে ফেনসিডিল, ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, আজ শুক্রবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ ওমর শরীফ-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ হাফিজুর রহমান, এএসআই মোঃ মেহেদী হাসান,এএসআই নাজমুল হক সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাজবাড়ী সদর থানাধীন বাগমারা গ্রামস্থ সাগর এগ্রো ফুড লিঃ এর মেইন গেইটের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করছিলো। সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী “সুবর্ন” পরিবহন যাহার রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো-ব-১১-১৬২১ গাড়িটি গতিরোধ করে তল্লাশীকালে গাড়ীটির ভিতরে ডান পাশের (এফ-৩, এফ-৪) সিটে পাশাপাশি বসা একই টিকিট ধারী দুইজন যাত্রীকে সন্দেহজনক ভাবে তাহাদের দুইজনের দুই পায়ের মাঝখানে আলাদা আলাদা ভাবে রাখা অবস্থায় দুইটি সিমেন্টর বস্তার তৈরী প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে কি আছে জিজ্ঞাসা করিলে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হলে তল্লাশি করে ব্যাগের ভিতর ফেন্সিডিলের বোতল পাওয়া গেলে ফোর্সের সহায়তায় আসামী মোঃ তন্ময় শেখ (২২) এবং আসামী মোঃ মজিবুল ইসলাম (২৪) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। অপর এক অভিযানে এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও সঙ্গীয় ফোর্স গোয়ালন্দঘাট থানাধীন পদ্মার মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন জুড়ান মোল্লার পাড়াস্থ পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তাহার ডান হাতে একটি শপিং ব্যাগ নিয়ে অবস্থান করেেছ এমন সংবাদের বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত ঘটনাস্থলে পৌছাইলে সন্ধেহ ভাজন ব্যক্তি ডান হাতে থাকা ব্যাগসহ দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় আলামিন শুভ (২৬), পিতা- সিরাজুল হক কে ৩০০(তিনশত) পিচ লালচে রংয়ের মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































