রাজবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
- Update Time : ০৯:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“ডিজিটাল বাংলাদেশ হবে-বঙ্গবন্ধুর সোনার বাংলা’’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসকের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস,সদর উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট এমএ খালেক। এসময় জেলা প্রশাসনের নিবর্হিী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন-বিশ্বের ধনি দেশগুলো উন্নয়ন ও আর্থিক ভাবে স্বচ্ছল হয়েছে একমাত্র প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে। তাই বাংলাদেশকে বিশ্বের প্রযুক্তি নির্ভর দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই বাংলাদেশকেও স্বয়ংসম্পূর্ণ ভাবে ডিজিটাল প্রযুক্তিতে রুপান্তর করতে হবে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে একমাত্র ডিজিটাল পদ্ধতি অনুসরন করে। এ উপলক্ষে রচনা প্রতিযোগীতায় উত্তির্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































