রাজবাড়ীতে ডক্টরস কেয়ারের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ফ্রী মেডিক্যাল সেবা প্রদান –
- Update Time : ০৮:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১০০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রী মেডিকেল সেবা দিয়েছে ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের পাশাপাশি ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এ ফ্রী সেবা দেয়।
এ সময় ৯২ জন বীর মুক্তিযোদ্ধার ডায়াবেটিস, লিভার, কিডনী ও কোলেস্টেরল এর পরীক্ষা করা হয় এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ফ্রী চেকআপ এর নাম দেয়া হয় “বিজয়” মেডিক্যাল চেক আপ।
মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে রাজবাড়ীর জেলার প্রশাসক দিলসাদ বেগম ও সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকারসহ অন্যান্যরা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ ইকবাল হোসেন জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আজ বীর মুক্তিযোদ্ধাদের এ ফ্রী মেডিকেল সেবা দেন এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































