রাজবাড়ীতে ট্রাক মালিক কর্তৃক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা –
- Update Time : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বানিবহে একাধিক ট্রাকের মালিক দুলাল পাল (৪৮) কর্তৃক এক বাকপ্রতিবন্ধী নারী (৩০) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বাকপ্রতিবন্ধী নারীর মা বাদী হয়ে শনিবার সকালে দুলাল পালের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ দুলাল পালকে গ্রেপ্তার করেছে। দুলাল পাল সদর উপজেলার বানিবহে গ্রামের মৃত অনিল পালের ছেলে।
মামলার বাদী জানান, বেশ কিছু দিন ধরে দুলাল পাল তার মেয়েকে গোসল করতে গেলে বিভিন্ন ধরণের ইশারা ইঙ্গিত করতো। মাঝে মধ্যে টাকা পয়শা দিয়ে কু-প্রস্তাবও দিতে। মেয়েটি তার বাড়ী এসে বলে দিতো। এরই মাঝে গত শুক্রবার সন্ধ্যার দিকে তার মেয়েকে খুজে পাওয়া যাচ্ছিল না। সে সময় সন্দেহ বশত তারা দুলাল পালের বাড়ীতে যান এবং ওই সময় দুলাল পাল তাল গোয়াল ঘরের মধ্যে মেয়েকে নিয়ে ধর্ষণের চেষ্টা করতে ছিলো। তাদের ডাকাডাকির কারণে দুলাল কৌশলে মেয়েটিকে গোয়াল ঘর থেকে বের করে দেয়। মেয়েটি ওই অবস্থায় বাড়ীতে এসে নিজের ঘরে প্রবেশ করে দরোজা বন্ধ করে দেয়। পরে রাজবাড়ী থানা পুলিশের সহযোগিতায় মেয়েকে ঘর থেকে বের করা হলে সে দুলাল পাল কর্তৃক তাকে ধর্ষণের চেষ্টার কথা ইশারায় প্রকাশ করে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুলাল পালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































