রাজবাড়ীতে জেলা যুবলীগের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত –
- Update Time : ০৯:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
- / ৫৬ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজবাড়ী জেলা শাখা।
রোববার দুপুরে জেলা যুবলীগের আয়োজন এবং সদর উপজেলা, পৌর, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ, যুব মহিলা লীগ, ইউনিয়ন যুব আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতাকর্মীরা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতীর জনক বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প্য মাল্য অর্পন করা হয়।
পরে বর্ণাঢ্য আয়োজনে শহরে একটি আনন্দ র্যালী বের হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পড়ে সেখানে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেঁক কাটেন নেতাকর্মীরা।
এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহব্বায়ক আবুল হোসেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ সম্পাদক এসএম নওয়াব আলী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহব্বায়ক শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারন সম্পাদক মোঃ শওকত হাসান প্রমুখ।
এছাড়া জেলা আওয়ামীলীগ ও আওয়ামী যুব লীগ এবং সদর উপজেলা, পৌর, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ, যুব মহিলা লীগ, ইউনিয়ন যুব আওয়ামীলীগের নেতাকর্মীসহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে উপজেলা, পৌর, ইউনিয়নের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর সমাগম হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































