রাজবাড়ীতে জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে কর্মীসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-
- Update Time : ০৯:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ৬০ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখা ও স্বেচ্ছাসেবক লীগ এর যৌথ উদ্যোগে আজ রবিবার সন্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মীসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাসট্রিজের সভাপতি জননেতা কাজী ইরাদত আলী।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, পৌর ছাত্রলীগের সভাপতি শাওন মিয়া টাইসন,সদর থানা ছাত্রলীগের সভাপতি রফিকুল সালেহীন অপু।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড.শফিকুল আযম মামুন,জেলা আওয়ামী লীগের যব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি,পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.উজির আলী,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খাঁন মোঃ জহুরুল হক,সদর থানা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ।
এ কর্মীসভা,দোয়া ও ইফতার মাহফিলে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন,থানা,পৌরসভা ও জেলা কমিটির নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ,কৃষকলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































