রাজবাড়ীতে জামাতাকে কুপিয়ে ও শ্বাশুরীকে পিটিয়ে জখম, দোকান ভাংচুরের অভিযোগ –
- Update Time : ০৮:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরের ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি দোকান ভাংচুরের পাশাপাশি দোকানী শ্বাশুরীকে পিটিয়ে এবং জামাতাকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় জেলা শহরের বিনোদপুর গ্রামের আজিম, আহাদ, আমিন, সুজাত, বুলু, কালাম ও রবিনকে আসামি করা হয়েছে।
এ মামলার বাদী মিনা বেগম বলেন, আসামিদের সাথে তাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। জেলা শহরের বিনোদপুরের ডায়াবেটিক হাসপাতালের সামনে তার বাবার একটি চা,পান, সিগারেটের দোকান রয়েছে। এক বছর আগে তার বাবা মৃত্যুর পর মা জাহানারা বেগম (৫০) ওই দোকান পরিচালনা শুরু করেন। গত ২৯ সেপ্টেম্বর বিকালে তার স্বামী শহীদ সরদার (৪০) ওই দোকানে যায়। সে সময় আসামিরা তার স্বামীকে বেধরক মারপিটের পাশাপাশি তার মাথা কুপিয়ে জখম করে। সে সময় তার মা জাহানারা বেগম শহীদ সরদারকে বাঁচাতে এগিয়ে আসলে আসামিরা দোকান ভাংচুর করার পাশাপাশি তাকেও মারপিট করে। মারাতœক আহত অবস্থায় ওই দুই জনকেই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী থানার ওসি তারিক কামাল বলেন, এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































