রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন –
- Update Time : ১০:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
” স্বয়ং সম্পূর্ন্ন মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” -এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে জেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময়, জেলা প্রশাসক মো ঃ শওকত আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আঃ জব্বার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, সদর উপজেলা নির্বাাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খান ও জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন প্রমূখ।
সভা শেষে জেলা প্রশাসকের বাংলোর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত ও মৎস্য মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা। মৎস্য সপ্তাহ চলবে ১৮ জুলাই থেকে-২৪ জুলাই পর্যন্ত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































