রাজবাড়ীতে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত –
- Update Time : ০৭:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজবাড়ীতে পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম পিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ওহাব সরদার, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোসলেম উদ্দিন ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফজলুল হক আবু। সঞ্চালনায় ছিলেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিব।
উল্লেখ্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার জন্য ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































