রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত-
- Update Time : ০৮:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতিে ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সানাউল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক প্রমূখ। এছাড়া জেলা পর্যায়ের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার কাজী সফিকুল আজম।
জানাগেছে, জেলার পাঁচটি উপজেলায় আগামী ১৪ জুলাই ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৩৭৫ জন শিশুকে ১টি নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাথ ৯ হাজার ৮০৯ জন শিশুকে ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































