রাজবাড়ীতে জাতীয় ঐক্যফ্রন্টের সভা অনুষ্ঠিত, জনসভা করার সিদ্ধান্ত –
- Update Time : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
- / ৫১ Time View
প্রেস বিজ্ঞপ্তি, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার বিকাল ৪টায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্ট রাজবাড়ী জেলার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন যে কেন্দ্র ঘোষিত ৭দফা ও ১১টি লক্ষ্যের ভিত্তিতে জেলায় আন্দোলন সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে এখন থেকে জেলা জাতীয় ঐক্য ফ্রন্ট একযোগে কাজ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বন্দীদের মুক্তি ও অবাধ নিরপেক্ষ সুষ্ঠু সংসদ নির্বাচন তথা জনগনের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সকল দল ও ব্যাক্তিসমূহকে সংশ্লিষ্ট করতে বিশেষভাবে উদ্যোগ গ্রহন করতে হবে।
আজ বুধবার রাত ৯টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে যত দ্রুত সম্ভব রাজবাড়ীতে জাতীয় ঐক্যফ্রন্টের একটি জনসভা অনুষ্ঠিত করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে অদ্যকার সভাপতিকে অনুরোধ করা হয়।
এছাড়াও এই সভায় আজ বিএনপির ২৭ জন নেতা কর্মিকে জেল হাজতে প্রেরন করায় তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে তাদের মুক্তি দাবী করা হয়। একইসাথে জেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা কর্মিদের উপর পুলিশী হামলা ও গায়েবি মামলা দায়ের হতে বিরত থাকতে পুলিশ প্রশাসনের নিকট দাবী জানানো হয়। ঐক্যজোট মনে করে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা না হলে তা দেশের জন্য অকল্যান বয়ে আনবে। একদিকে ক্ষমতাসীন দলের মন্ত্রী নেতারা গোটা জেলায় সভা সমাবেশ মটর শোভাযাত্রা করে চলেছেন অপরদিকে বিএনপি বৃহত্তর রাজনৈতিক সংগঠন হলেও সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। এহেন কর্মকান্ড সুষ্ঠু নির্বাচনের জন্য মোটেই সহায়ক নয়। সভায় স্থানীয় পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে অনুরোধ জানায়।
সভায় সভাপতিত্ব করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, উপস্থিত ছিলেন বিএনপির জেলা সিনিয়র সহসভাপতি রোকনউদ্দিন চৌধুরী, সাবেক জেলা আহব্বায়ক নঈম আনসারী, এ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, এ্যাডঃ আব্দুল গফুর, জেলা গনফোরামের সভাপতি এ্যাডঃ দেবেন্দ্রনাথ রায়, গনফোরামের সাধারন সম্পাদক মোহা ওয়াজিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রিপন ও বিএনপি’র অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। সংবাদ প্রেরক- আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































