রাজবাড়ীতে ছিনতাইকারীকে গণপিটিুনি দিয়ে পুলিশে দিলো জনতা –
- Update Time : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকায় ব্যাটারী চালিত অটো রিকশা থামিয়ে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়েছে। ওই ঘটনার পর এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে শরিফ সরদার (১৮) নামে এক জন ছিনতাইকারীকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শরিফ একই ইউনিয়নের বড়লক্ষিপুর গ্রামের সোবাহান সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের সদস্যরা জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে রাজবাড়ী থেকে একাধিক যাত্রী নিয়ে যাওয়া একটি ব্যাটারী চালিত অটো রিকশা সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকায় পৌছায়। সে সময় একদল দূর্বৃত্ত ওই গাড়িটির গতিরোধ করে এবং যাত্রিদের ধারালো অস্ত্রের মখে জিম্মি করে মালামাল ও টাকা ছিনিয়ে নেবার চেষ্টা চালায়। ওই সময় এক নারী যাত্রী চিৎকার করলে এলাকাবাসীরা এগিয়ে আসে এবং হাতে নাতে একটি ছুড়িসহ শরিফ সরদারকে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে থানা পুলিশের প্রদান করে।
রাজবাড়ী থানার এসআই মামুন অর রশিদ বলেন, গ্রেপ্তার হওয়া শরিফ সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের মামলাসহ একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































