রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাদের মারামারি, থানায় অভিযোগ দায়ের –
- Update Time : ১০:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সংগঠনটির সাধারণ সম্পাদককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগ রাজবাড়ী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ বাদী হয়ে সভাপতি রাহাত শেখসহ ছয় জনের নামে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছে।
ভূক্তভোগি সাধারণ সম্পাদকের নাম দেবজ্যোতি নাগ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি শহরের বিনোদপুরের ভাজনচালা এলাকায়।
অভিযোগ সুত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজের পুকুর পাড়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত শেখ ছয়জন অনুসারি নিয়ে মাদক দ্রব সেবন করছিলো। এসময় সাব্বির শিকদার ও সোয়েব হাসান মুন তাদের বাঁধা দেয়। এতে করে রাহাতের নির্দেশে সহযোগি নাহিদ পুকুর পাড়ে থাকা বাঁশের লাঠি এবং আসামী মেহেদী হাসান গাছের ডাল দিয়ে এলোপাথারী ভাবে সাব্বির ও সোয়েবকে মারধর করতে থাকে। বিষয়টি জানতে পেরে দেবজ্যোতি ঘটনাস্থলে গেলে ‘বাজে কথা বলে’ বলে মারধর করতে থাকে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বাদীর গলায় থাকা সোনার চেন, সাব্বির ও মুনের কাছে থাকা মুঠোফোন ছিনিয়ে নেয়। তাদেরকে খুন করে লাশ গুম করার এবং মামলা করলে বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
অভিযোগ অস্বীকার করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি রাহাত শেখ বলেন, আজ ছিল আমার জন্মদিন। জ্যোতি সংগঠনের সাধারণ সম্পাদক। তাকে মারধর করার বিষয়টি সঠিক নয়। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কলেজের পুকুর চালায় এই ঘটনাটি ঘটেছে। দুইজনই আমাদের কলেজের শিক্ষার্থী। এ বিষয়ে দুইজনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম প্রধান বলেন, সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনার সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































