রাজবাড়ীতে চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করলো শ্রমিকরা-
- Update Time : ০৯:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ৪৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্য্যকরী সভাপতি শাজাহান খাঁন এমপি’র বিরুদ্ধে চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চনের করা মামলা দায়েরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং ইলিয়াছ কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাস টার্মিনাল ও নতুন বাজার মুরগির ফার্মে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন,জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এসময় ইলিয়াছ কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
পড়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আব্দুন রশিদ, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ইসলাম মোল্লা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালাম,
পাংশা উপ-পরিষদ শাখার সভাপতি ইদ্রিস আলী বাবু, দৌলতদিয়া ঘাট উপ-পরিষদ শাখার সহ-সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরাল প্রমূখ।সমাবেশ পরিচালনা করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ আঃ মতিন ব্যাপারী।
এ সময় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খাঁন এমপির বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ইলিয়াছ কাঞ্চনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রনের জন্য প্রশাসনকে অনুরোধ জানান। মামলা প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি প্রদান করার ঘোষনা দেন নেতারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































