রাজবাড়ীতে চলন্ত বাসে পেয়ারা মাখানো খেয়ে সব হারালো ৪ শিক্ষার্থী
- Update Time : ১০:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪২৪ Time View

স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চলন্ত বাসে মুখরোচক পেয়ারা মাখানো খেয়ে ৪ জন শিক্ষার্থীকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নিয়েছে দূর্বৃত্ত।
ভুক্তভোগী নয়ন হাসান জানান, তিনি ঝিনাইদহ জেলার শৌলকুপা থানার শাহবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরে এটিআই থেকে পরীক্ষা দিয়ে ৭ জন বন্ধু-বান্ধাব রাজবাড়ীতে আসে। পরে তারা রাজবাড়ী থেকে কুষ্টিয়ার বাসে ওঠেন। তাদের মধ্যে ৩ জন বাস চালকে পাশে বসে বাকিরা বাসের পেছনে জানালার পাশে বসেন। ওই সময় বাসের যাত্রী সংখ্যা খুব কম ছিল। সে সময় পেয়ারা বিক্রেতা বেশে এক দূর্বৃত্ত। কম মূল্যে মুখরোচক পেয়ারা মাখানো বিক্রি করে। যা চারজন বন্ধু খায়। খাবার পর পরই তারা জ্ঞান হারান। ওই সুযোগে নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে চম্পট দেয়।
জানাগেছে, যে তিন জন বন্ধু বাস ড্রাইভারের পাশে বসেছিল, ওরা হল (সুদীপ্ত, অমিত, রনি), ওদের সহায়তায় আমাদেরকে খোকসা হাসপাতালে ভর্তি করা হয়।
আরো জানা যায়, বন্ধু ইউনুসের সদ্য কেনা ১৭ হাজার টাকার এন্ড্রয়েড ফোন ও ৭ হাজার নগদ টাকা নিয়েছে, পাশাপাশি বন্ধু মারুফের মানিব্যাগ, বান্ধবী পলির ৫০০ টাকা গায়েব হয়ে গেছে। সেই সাথে তারা বলে রাজবাড়ী থেকে পাংশা এই রোডে এই রকম ঘটনা প্রায়শই ঘটে, তাই এ রোডে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
ভুক্তভোগীরা হল, কুষ্টিয়া জেলার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইউনুস আলী, একই থানার একতারপুর ইউনিয়নের চর দশকাহনিয়া গ্রামের পঞ্চানন বিশ্বাসের মেয়ে পলি বিশ্বাস, একই থানার মানিকাট ইউনিয়নের মানিকাট গ্রামের আব্দুল মতিনের ছেলে মারুফ সুলতান।
ঘটনাটি ঘটেছে, গত শনিবার আনুমানিক দেড়টার দিকে রাজবাড়ী থেকে বাসযোগে পাংশা যাওয়ার পথে। আসুন সতর্ক হই যাত্রাপথে মুখরোচক খাবার খাওয়া এড়িয়ে চলি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































