রাজবাড়ীতে চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণ, ধর্ষক রিকশা চালক গ্রেপ্তার –
- Update Time : ০৯:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার আসামি আব্দুল গফুর সরদার (৫৫) কে গ্রেপ্তার করেছে।
গফুর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মৃত একামুদ্দিন সরদারের ছেলে। গফুর একজন রিকশা চালক এবং তার তিনটি সন্তান রয়েছে।
মেয়েটির বাবা জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী বাড়ীর বাইরে থাকার সুযোগে গত ৭ মার্চ বিকালে রিকশা চালক গফুর তার বাড়ীতে প্রবেশ করে এবং জোর পূর্বক তার মেয়েকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। একই সাথে বিষয়টি কাইকে কিছু না বলতে ভয়ভীতি প্রদর্শন করে। যে কারণে সে কাউকে কিছু বলেনি। গত সোমবার মেয়েটি অসুস্থ হয়ে পরে। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেয়া হয়। ওই সময় মেয়েটি পরিবারের সদস্যদের ধর্ষণের ঘটনাটি জানায়। তবে তার অবস্থার আরো অবনতি হলে গত ৯ মার্চ বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই মেয়েটি চিকিৎসাধিন রয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার এবং এ ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই সনাতন কুমার মন্ডল বলেন, মামলা দায়ের পর পরই আসামি আব্দুল গফুর সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































