রাজবাড়ীতে গর্ভ ধারণের ওষুধ খাইয়ে গৃহবধুকে ধর্ষণ, কথিত কবিরাজ গ্রেপ্তার –
- Update Time : ১১:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২০ বছর বয়সী এক গৃহবধুর গর্ভ ধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী আব্দুল কুদ্দুস শেখ নামে এক ভন্ড কবিরাজ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গৃহবধু বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। ৩ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক কুদ্দুস রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে।
গৃহবধুর দাবী, তিনি সন্তান গর্ভ ধারণ করতে নানা রকম চিকিৎসা গ্রহণ করেছেন। চে চিকিৎসা গ্রহণের এক পর্যায়ে ২ মাস পূর্বে তিনি কবিরাজ কুদ্দুস সেখের কাছ থেকে ওষুধ নিয়ে তা সেবন করেন। এরই মাঝে কুদ্দুস গত ২০ আগষ্ট বিকালে তার ভাড়া বাড়ীতে আসে এবং তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। একই ভাবে গত ১ অক্টোবর বিকালে এবং গত ৬ অক্টোবর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তবে ৬ অক্টোবর দুপুরে ধর্ষণ করা কালিন সময়ে তার স্বামী হাতে নাতে কবিরাজ কুদ্দুসকে ধরে ফেলে। এ অবস্থা কুদ্দুস তার স্বামীকে মারপিট করে পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধুকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































