রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ২৫জন নতুন করে করোনা আক্রান্ত –
- Update Time : ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ৪৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ২৫জন। প্রতিদিনই এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বৃহস্পতিবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ২৫ জন। রাজবাড়ী সদর হাসপাতাল ,পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ এপ্রিল ২৪ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ৪ জন ( সদর উপজেলা ৪ জন)। গত ১৮ ও ১৯ এপ্রিল ১৩০ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ২১ জন।
সদর উপজেলা ১৭ জন (প্রেরিত নমুনা ৭৯ টি), পাংশা উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ৩৩ টি), গোয়ালন্দ উপজেলা ২ জন (প্রেরিত নমুনা ৯ টি), কালুখালী উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ৯ টি)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৯৫৭ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২১৯২ জন, পাংশা উপজেলা ৮৬০ জন, কালুখালী উপজেলা ২৫০ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩৮ জন, গোয়ালন্দ উপজেলা ৩১৭ জন )। সুস্থ ৩৬০২ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯৫৯ জন, পাংশা উপজেলা ৭৮৫ জন, কালুখালী উপজেলা ২৩৮ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলা ২৯১ জন )। মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )।
হোম আইসোলেশনে চিকিৎসারত ৩১১ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০৫ জন, পাংশা উপজেলা ৬৬ জন, কালুখালী উপজেলা ৯ জন, বালিয়াকান্দি উপজেলা ৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৪ জন)। হাসপাতালে ভর্তি আছেন ৮ জন( সদর উপজেলা ৮ জন)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































