রাজবাড়ীতে ক্ষুদে শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যুগ উপযোগী শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজবাড়ী সদর উপজেলার দাদশীতে গাইড লাইন স্কুলের ক্ষুদে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দাদশী গাইড লাইন স্কুল প্রাঙ্গনে স্কুলের ক্ষুদে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন স্কুল কর্তৃপক্ষ।
এতে দাদশী গাইড লাইন স্কুলের চেয়ারম্যান মোঃ আজাদ সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম।
রাজবাড়ী বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক সাংবাদিক আছিফ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর থানার কোর্ট ইন্সপেক্টর গোলাম রব্বানী, রোটারিয়ান ও সমাজসেবক সুপ্রিয়া দাস দীপা, চন্দনী টেকনিক্যাল এন্ড বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাফরোজা খাতুন বিথী, গাইড লাইন স্কুলের অধ্যক্ষ সালমা পারভীন, কল্যান পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রমূখ।
বরণ অনুষ্ঠান শেষে অতিথিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলটিতে প্লে গ্রুপ হতে ৫ম শ্রেনী পর্যন্ত পড়াশুনার সুযোগ রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































