রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন –
- Update Time : ১১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ৫৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৪ দিনব্যাপী মরহুম কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে শহরের আজাদী ময়দান ব্যাডমিন্টন ক্লাবে মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য অহিদুজ্জামান রাজু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর পূর্বে মরহুম কাজী হেদায়েত হোসেন ও ব্যাডমিন্টন খেলোয়ারদের স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
টুর্ণামেন্টে বাংলাদেশ ওপেন, ওপেন সিঙ্গেল, ওপেন নন র্যাংকিং এবং রাজবাড়ী ওপেন , ওপেন ৪০ উর্ধ ও ওপেন বি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটো জানান, গত বছর থেকে এ টুর্ণামেন্ট শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় এবারও ৪ দিন ব্যাপী টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ পর্যন্ত ৭২টি টিম রেজিস্ট্রেশন করেছে। আশা করছেন টুর্ণামেন্ট প্রায় ২ শ টিম অংশ গ্রহন করবে । আজ উদ্বোধনী দিনে রাজবাড়ী র্যাংকিং শুরু হয়েছে এবং আগামী শনিবার চলবে বাংলাদেশ ওপেন। ন্যাশনাল টিমের খেলোয়াররা এতে অংশ গ্রহন করবে। ব্যাডমিন্টন খেলার আয়োজনে সবার উৎসাহ কামনা করছেন এবং প্রতিবছর ধারা অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































