রাজবাড়ীতে করোনা টেষ্ট ল্যাব চালুর দাবি ছাত্র ইউনিয়নের –
- Update Time : ০৬:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলায় করোনা টেস্ট ল্যাব চালুসহ ৪ দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজবাড়ী জেলা শাখা। এ সময় তাদের মূল দাবি ছিলো, জেলা পর্যায়ে করোনা ভাইরাসের টেষ্ট ল্যাব চালুর।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রিপন, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিরাজ, সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি, প্রচার সম্পাদক কাউছার আহম্মেদ, শহর শাখার সদস্য খালেদ বিন রনি প্রমুখ।
চার দফার দাবি গুলো হচ্ছে, আসন্ন বাজেটে শিক্ষা খাতে ১৮ ভাগ বরাদ্দ ও তিন বছরে ক্রমান্বয়ে তা ২৫ ভাগে রুপান্তরিত করতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ সেমিস্টার ফি মওকুফ করতে হবে, শিক্ষার্থীদের ৬ মাসের মেস ভাড়া মওকুফ করতে হবে। এছাড়াও রাজবাড়ীতে করোনা ভাইরাস টেস্ট ল্যাব স্থাপন করার দাবি জানান তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































