রাজবাড়ীতে করোনার গণ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন –
- Update Time : ০৯:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সারাদেশের ন্যায় জেলা ও উপজেলার আওতাধীন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনার গণ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির চরনায়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। তিনি তার নির্বাচনী এলাকার ৪টি কেন্দ্রও পরিদর্শন করেছেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তী ফাহমি মোঃ সায়েফ, সদর থানার ওসি সাহাদাত হোসেনসহ অন্যান্যরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, আজ শনিবার থেকে জেলার পৌরসভা ও ইউপির ৫২টি কেন্দ্রের ওয়ার্ড পর্যায়ের ২৫ বছরের উর্দ্ধে এবং প্রথমে বয়স্ক সাধারন মানুষের মধ্যে করোনার টিকা দেয়া শুরু হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































