রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ –
- Update Time : ১০:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কমিউনিটি পুলিশিং ফোরাম রাজবাড়ী সদর উপজেলা শাখার উদ্যোগে ১৫৪ জন অসহায় ও দুঃস্থকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রামকান্তপুরে ইউনিয়নের রায়নগর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলীর সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফউজ্জামান, সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, সদর থানার ওসি স্বপন মজুমদার, ডাঃ কমল কুমার দাস প্রমূখ। সঞ্চালনা করেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রহিম মোল্লা।
প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার বলেন, আজ থেকে দশ বছর পর আর শীতবস্ত্র নিতে আসতে হবে না। দেশ এগিয়ে যাচ্ছে এবং সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় এত অর্জন হয়েছে। বাঙ্গালী জাতির ভাগ্য ভাল বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন রাষ্ট্র ক্ষমতায়। আগে সাধারণ মানুষদের অনেক কষ্টে দিন কাটাতে হতো। কিন্তু এখন আমারা খাদ্য, মৎস্য, মাংসসহ প্রতিটি ক্ষেত্রে সয়ংসম্পূর্ণ। পুলিশ আপনাদের পাশে সব সময় ছিল এবং থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































