রাজবাড়ীতে এবার রান্নার গ্যাস সিলিন্ডারের মধ্যে মিললো আড়াই কেজি গাঁজা –
- Update Time : ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : এবার রান্নার গ্যাস সিলিন্ডারের মধ্যে পাওয়া গেছে আড়াই কেজি গাঁজা। আজ সোমবার সকালে রাজবাড়ী শহরের পূবালী ব্যাংক মোড় এলাকা থেকে পুলিশ ওই গ্যাস সিলিন্ডার জব্দ করার পাশাপাশি গাঁজা উদ্ধার করেছে। সেই সাথে গাঁজা ব্যবসায়ী শহিদ শেখ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। শহিদ রাজবাড়ীর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের নেওয়াজ শেখ ওরফে গোপালের ছেলে।
রাজবাড়ী শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই আব্দুল লতিফ বলেন, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ব্যাটারী চালিত অটো রিকশা থেকে একটি রান্নার গ্যাস সিলিন্ডারসহ জেলা শহরের পূবালী ব্যাংক মোড় এলাকায় নামেন শহিদ শেখ। ওই সময় তারা সেখানে টহলরত ছিলেন। তবে গ্যাস সিলিন্ডারটির মুখ আটকানো থাকায় মনে হচ্ছিত তা গ্যাস ভর্তি। যদিও শহিদ শেখের গ্যাস সিলিন্ডার বহনের বিষয়টি লক্ষ করে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা গ্যাস সিলিন্ডারটি তলা পরীক্ষা করে দেখেন পেছনে গোলাকৃতিতে কাটা এবং তিনটি স্কু লাগানো। এরপর তারা স্কু খুলে দেখতে পান তার মধ্যে গাঁজা ভর্তি। ওই সময়ই শহীদ শেখকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































