রাজবাড়ীতে এডাব-এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) রাজবাড়ী জেলা কমিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের এক সজ্জনকান্দার এক নম্বর বেড়াডাঙ্গা এলাকায় আজ বুধবার সন্ধ্যায় রেডক্রিসেন্ট প্লাজায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এডাবের সভাপতি ও কেকেএসের নির্বাহী পরিচালক ফকীর আবদুল জব্বার। সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী বহুমূখী উন্নয়ন মহিলা সমিতির (এসবিইউএমএস) নির্বাহী পরিচালক শামীমা আক্তার মুনমুন। সভায় বক্তব্য দেন বেসরকারী উন্নয়ন সংস্থা আলোর দিশারীর নির্বাহী পরিচালক নূরজাহান বেগম, ধরণীর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম, সমপদের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার, ভিএফডিএর নির্বাহী পরিচালক নির্মল চক্রবর্তী, কেন্দ্রীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাবু।
সভায় শুরুতে সদ্য প্রয়াত সাধারন সম্পাদক লুকাশ টি কে বাড়ৈর অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পুস্প মারিয়া ঘরামিকে সাধারন সম্পাদক পদে স্থলাভিষিক্ত করা হয়। নির্বাহী কমিটির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিনবছর মেয়াদী করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সংগঠনের কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তারা বলেন, তৃণমূল সংগঠনের জোট এডাব। সংগঠনকে শক্তিশালী করার জন্য আরো বেশি কাজ করতে হবে। সরকারের বিভিন্ন নীতি নির্ধারনী পর্যায়ে এডাবের সম্পৃক্ততা আরো বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































