রাজবাড়ীতে ঋষি সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ –
- Update Time : ১১:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ীর ঋষি সম্প্রদায়ের ৩৬টি (রবি দাস) পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টির সদস্য ডালিম কুমার সরকারের অর্থায়ন ও পার্টির সহযোগিতায় দলীয় কার্যালয়ে এ চাউল বিতরণ করা হয়।
এ সময় সামাজিক দুরত্ব নিশ্চিত করে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
বিতরণ কাজের সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, সদস্য মওলা বক্স, গোলাম কাদের, ডালিম কুমার সরকার, জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তন্ময় কুমার দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার সরকার, সাধারন সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পৌর কমিটির সাধারন সম্পাদক বিপ্লব কুমার সাহা প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































