রাজবাড়ীতে উদীচীর উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়েন্তি উদযাপন –
- Update Time : ১০:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে উদীচী শিল্পী গোষ্ঠির উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়েন্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে জেলা উদীচী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি কাজী সামসুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ রাধে শ্যাম চক্রবর্তী, সুমা কর্মকতার, এ্যাডঃ গৌতম বসু, লিটন কুন্ডুসহ অন্যান্যরা। সভার সঞ্চলনা করেন, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। বক্তারা কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
পরে আব্দুল জব্বারের সংগীত পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশ করেন, সুমা কর্মকার, কাজী সামসুল ইসলাম সবুজ, মলিনা পারভিন মলি এবং কবিতা আবৃতি করেন, রাধে শ্যাম চক্রবর্তীঅ তবলায় ছিলেন, এ্যাডঃ গৌতম বসু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































