ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ২৭১ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন নিষিদ্ধ সময়ে ইলিশ সংরক্ষন, আহরন, বিপনন, বিক্রয় করা ও নদীতে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটকের পর ভ্রাম্যমান আদালতে জেল দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে নদীতে অভিযান চলাকালীন সময়ে সরকারী বিধি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়।এসম ৫ হাজার মিটার কারন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স গোয়ালন্দ উপজেলা কমিটি ।
নদীতে কারেন্ট জাল দিয়ে অভিযান চলাকালীন সময়ে মা ইলিশ ধরার অপরাধে, মো. পান্নু খা,মো. রমজান আলী শেখ ও মো.মোস্তফা কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়।
এসময় আটক তিন জেলকে কারাদন্ড প্রদান করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম।এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব ও গোয়ালন্দ নৌ পুলিশ ফারির সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
Atmosfera unică și https://the-nv-casino-ro1.com te așteaptă cu jocuri palpitante și oferte speciale
১



































































































