রাজবাড়ীতে ইটের নামফলকে অতিরিক্ত জায়গা ব্যবহারের দায়ে ৪ ইট ভাটা মালিককে জরিমানা –
- Update Time : ০৯:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইট তৈরীতে বেশি জায়গা জুড়ে নাম ফলক ব্যবহারের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই এর নির্দিষ্ট পরিমাপের বেশি যায়গা জুড়ে নাম ফলক ব্যবহার করার দায়ে রাজবাড়ী সদর উপজেলার টি আই বি ব্রিকস কে ২৫ হাজার, এ এস বি ব্রিকস কে ১৫ হাজার, এইচ বি আই ব্রিকস কে ১৫ হাজার এবং এম বি আই ব্রিকস কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ হয়। ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ইট তৈরীর ফর্মা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযান পরিচালনায় সহায়তা করে রাজবাড়ী জেলা পুলিশ । অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































