রাজবাড়ীতে ইজারাদার হান্নানকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৪ –
- Update Time : ০৮:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী পৌরসভার অধীনে থাকা শ্রীপুর বাজার, মুরগীর ফার্ম বাজার, গোদার বাজার, কাঁচা বাজার, ফল বাজার ও রবি শস্যক বাজারের ইজারাদার মোঃ আঃ হান্নান (৩৮) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানা পুলিশ গত শনিবার রাতভর অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের ২নং বেড়াডাঙ্গা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইদ্রিস আলী (৩৮), ধুঞ্চি গ্রামের মৃত ছালামত শেখ ওরফে কালু কসাইয়ের ছেলে ছামসাদ কসাই (৩৫), লক্ষীকোল হরিসভা গ্রামের খোরশেদ আলম মুন্সির ছেলে মোঃ আরিফ মুন্সি (৩৫) এবং ২নং বেড়াডাঙ্গা গ্রামের গোলাপ শেখের ছেলে ফরিদ শেখ (৩০)।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী পৌরসভার ভবানীপুর রেল কলোনী গ্রামের শাজাহান মীরের ছেলে ও ইজারাদার মোঃ আব্দুল হান্নান গত শনিবার দুপুর ১ টার দিকে খাজনার বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে মিটিং করার জন্য পৌরসভায় যায়। পৌরসভার প্যানেল মেয়র-১ এর কক্ষে মেয়র ও ব্যবসায়ীদের সাথে খাজনার বিষয়ে মিটিং করে ওই কক্ষ থেকে বের হয়ে পৌরসভা চত্বরে পৌছলে পূর্ব বিরোধের কারণে গ্রেপ্তারকৃতরা হান্নানকে ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও প্রত্যজক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে ইদ্রিস আলী, ছামসাদ কসাই, মোঃ আরিফ মুন্সি ও ফরিদ শেখকে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আহত হান্নানের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, রবিবার সন্ধ্যায় আহত হান্নানকে রাজধানী ঢাকা থেকে রাজবাড়ী সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। কর্তমানে হান্নান ওই হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































