রাজবাড়ীতে আন্ধারমানিক স: প্রা: বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন –
- Update Time : ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯
- / ৫৭ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল,রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার বিকেলে রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। পাঁচুরিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মজিবর রহমান রতনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী অত্র অঞ্চলের কৃতি সন্তান মামুন গ্রুপের পরিচালন অধিকর্তা মোঃ শাহীন শাহাবুদ্দিন মামুন ।
তিনি তার বক্তব্যে বলেন,আমি আমার বোনের কাছে গল্প করছি, ভাতিজা-ভাতিজি’র সাথে গল্প করছি, সন্তানের সাথে গল্প করছি । আমার খুব ইচ্ছে করে এইখানে তোমরা যারা ছাত্র-ছাত্রী আছো তাদের প্রত্যেকের বাড়ীতে একটি করে গাড়ী থাকবে, সুন্দর একটা বাড়ী থাকবে, বাড়ীর সামনে একটা ফুলের বাগান থাকবে, ভোরবেলা পাখির কিচির-মিচির শব্দে তোমাদের ঘুম ভাঙবে। আমি এমন দেশগুলো দেখে এসেছি। আমি ঐখানে যখন এগুলো দেখি তখন মনে হয় আমার এলাকাতে এটা হতে পারেনা? এটা অবশ্যই সম্ভব। এটা যদি আমাদের সপ্ন থাকে, বাবা-মা যদি আমাদের স্বপ্ন দেখায়, বড় হতে হবে ভালো হতে হবে আর বিনয়ী হতে হবে। যদি তোমরা বিনয়ী হও, তাহলে যার কাছে যাবে সেই ভালোবাসবে ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসওএস এন্টারপ্রাইজ ও সিনো মুন ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর কাজী সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার গাজী, মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খাঁন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































