রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত –
- Update Time : ১০:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৮ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের নের্তৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের আ¤্রকানন চত্বরে দিবসটির গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হসনে ইয়াসমিন করিমি, জেলা এনজিও ফোরামের সভাপতি লুৎফর রহমান লাবু, জেলা ব্রাক প্রতিনিধি নেফাজ উদ্দিন, এনজিও সংগঠন পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুল কাসেম প্রমূখ।
আলোচনা সভা শেষে সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































