রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত –
- Update Time : ০৮:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“মানবাধিকার প্রতিষ্ঠায়, প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘ রাজবাড়ীর আয়োজনে আজ সোমবার সকালে কালেক্টরেট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হোসেন, জেলা সনাকের সভাপিত অধ্যাপক শঙ্কর চন্দ্র সিনহা প্রমুখ। বক্তরা বলেন, বয়সে প্রবীণরা যাতে তাদের পরিবার পরিজনদের সাথে ভালোমত বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করতে হবে। সেই সাথে তাদের প্রতি অবহেলা না করে সু-দৃষ্টি দেবার জন্য সকলের প্রতি আহব্বান জানান। পরে মমতাময়ি এবং মমতাময় পরস্কার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































