রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত –
- Update Time : ১০:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
নানা আয়োজনে আজ রবিবার রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্বে করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুসফিকুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী নানা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সে সময় এ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়। পরে এ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের কর্মীদের মহড়া প্রদর্শন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































